
|
সৌদি আরবে গণমাধ্যম কর্মীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান
প্রকাশ:
২৭ এপ্রিল, ২০২৬, ১২:৪০ দুপুর
নিউজ ডেস্ক |
শাহাদাত হুসাইন, রিয়াদ থেকে || সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির উদ্যোগে গণমাধ্যম কর্মীদের সংবধর্না ও সন্মাননা প্রদান করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সৌদি আরব পূর্বাঞ্চল প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন শাহিনের সভাপতিত্বে - রাজধানী টিভি প্রতিনিধি মিজানুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর জেলা বিএনপির প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ইনভেস্টর মাওলানা উসমান গনী রাসেল। সম্মাননা প্রাপ্ত অতিথিড়া হলেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নবনির্বাচিত সভাপতি এনটিভি সৌদিআরব প্রতিনিধি ফারুক আহমেদ চান, মোহনা টেলিভিশন প্রতিনিধি জাহাঙ্গীর আলম হৃদয়, ৭১ টিভি প্রতিনিধি মাসুদ রানা, বাংলাটিভি প্রতিনিধি ও সংগঠনের সাধারণ সম্পাদক ফকির আল আমীন, গ্লোবাল টিভি ও আওয়ার ইসলাম প্রতিনিধি শাহাদাত হুসাইন, যুবা বার্তা প্রতিনিধি ইঞ্জিনিয়ার আসমাউল হুসাইন, লাববাইক সম্পাদক শাহজালাল ভুট্টু, নাগরিক টিভি প্রতিনিধি ফারুক হোসেন, ৫২ বাংলা প্রতিনিধি সাদেক আহমদ, চ্যানেল এস প্রতিনিধি এম মেহেদুল খান, ডিবিসি প্রতিনিধি এইচ এম হেমায়েত, বৈশাখী টিভি প্রতিনিধি আরিফুল ইসলাম, এস এ টিভি প্রতিনিধি ফকির হাকিম, আনন্দ টিভি প্রতিনিধি ওবায়দুল্লাহ আকন্দ ভুবন, দৈনিক সরেজমিন বার্তা প্রতিনিধি ইমতিয়াজ উদ্দিন, দৈনিক স্বাধীন কাগজ প্রতিনিধি ফখরুল ইসলাম, ইমন আলী, সানাউল্লাহ আপন তাজ, মো. রফিকুল ইসলামসহ সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের স্যাটেলাইট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৩৩ জন গণমাধ্যম কর্মী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলের ব্যক্তিবর্গরা। অনুষ্ঠানে সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের ২৬-২৮ ইং এর নবনির্বাচিত কমিটির গণমাধ্যম কর্মীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি আশরাফ উদ্দিন শাহিন। সভায় বক্তারা বলেন গণমাধ্যম কর্মীরা দেশের সম্মান বজায় রেখে প্রবাসের মাটিতে বাংলাদেশিদের সুখ-দুঃখ তুলে ধরাসহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে এবং সৌদি সরকারের সকল আইন মেনে চলার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি উদাত্ত আহ্বান জানান। জেডএম/ |