
|
লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
প্রকাশ:
২৩ এপ্রিল, ২০২৬, ০৭:৩৯ বিকাল
নিউজ ডেস্ক |
দক্ষিণ লেবাননে অভিযান চালিয়ে এক হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। গতকাল (বুধবার- ২২ এপ্রিল) এই ঘটনা ঘটে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ওই ব্যক্তি একটি লঞ্চ সাইট-এ (রকেট উৎক্ষেপণ স্থল) কার্যক্রম চালাচ্ছিলেন বলে তারা শনাক্ত করেছে। তবে এ দাবির সমর্থনে কোনো প্রমাণ তারা প্রকাশ করেনি। এছাড়া বৃহস্পতিবারের আরেকটি ঘটনার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, যখন তারা দক্ষিণ লেবাননে অভিযান চালাচ্ছিল তখন হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে একটি অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে এই ঘটনাগুলোর ক্ষেত্রেও ইসরায়েলি সেনাবাহিনী কোনো স্বাধীন প্রমাণ বা বিস্তারিত তথ্য উপস্থাপন করেনি। আইও/ |