
|
হরমুজ নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে চীনের প্রেসিডেন্টের ফোনালাপ
প্রকাশ:
২১ এপ্রিল, ২০২৬, ০৪:৩৩ দুপুর
নিউজ ডেস্ক |
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক নৌ চলাচল বজায় রাখা উচিত। এটি আঞ্চলিক দেশগুলোর পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়েরও অভিন্ন স্বার্থের সঙ্গে জড়িত। গতকাল (সোমবার-২০ এপ্রিল) অনুষ্ঠিত এক ফোনালাপে শি জিনপিং সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে এমন কথা বলেন। ফোনালাপে তিনি জোর দিয়ে বলেন, বিরোধগুলো রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধান করা উচিত। প্রসঙ্গত, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি ঘিরে সাম্প্রতিক উত্তেজনা আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি করেছে। এই প্রেক্ষাপটে চীনের এই অবস্থানকে অঞ্চলটিতে স্থিতিশীলতা ফেরাতে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। সূত্র: রয়টার্স ও ব্লুমবার্গ আইও/ |