সংসদে একটি নারী আসন পাচ্ছে বিকেএম, কে এই মাহবুবা হাকিম
প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ সকাল
নিউজ ডেস্ক

এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ১৩টি সংরক্ষিত নারী আসন নিজেদের ভাগে পাচ্ছে। এর মধ্যে জামায়াত আটটি নিজেদের ভাগে রেখে বাকি পাঁচটি শরিকদের মধ্যে বণ্টন করে দিচ্ছে। এর মধ্যে একটি আসন পাচ্ছে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম)।

বাংলাদেশ খেলাফত মজলিস এই পদে মনোনয়ন দিয়েছে ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিমকে। তিনি দলের একজন নারী সদস্য।

খোঁজ নিয়ে জানা গেছে, মাহবুবা হাকিম ১৯৮৪ সালে ঢাকার সাভারে এক রাজনৈতিক সচেতন পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই রাজনৈতিক পরিবেশে বেড়ে ওঠার ফলে দেশপ্রেম ও আদর্শিক রাজনীতির প্রতি তার আগ্রহ গড়ে ওঠে।

বর্তমানে তিনি রাজধানীর পল্টন এলাকায় শিশু শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী; তার এক ছেলে ও এক মেয়ে বর্তমানে পড়াশোনা করছে। তার পিতা মরহুম আব্দুল হাকীম এবং মাতা মাহমুদা সুলতানা।

প্রসঙ্গত, গত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের দুজন সংসদ সদস্য নির্বাচিন হন। এবার একটি নারী সদস্যও পাচ্ছে। ফলে সংসদে দলটির তিনজন প্রতিনিধি থাকছেন। এটি যেকোনো ইসলামি দলের চেয়ে বাংলাদেশ খেলাফত মজলিসকে এগিয়ে রাখবে।

জেডএম/