
|
জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
প্রকাশ:
২০ এপ্রিল, ২০২৬, ০৩:১৮ দুপুর
নিউজ ডেস্ক |
জাপানের উত্তর পূর্বাঞ্চলীয় ইওয়াত উপকূলের কাছে ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় ইওয়াত, আওমোরি এবং হোক্কাইডোতে ৩ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কাসহ সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপান আবহাওয়া সংস্থার (জেএমএ) বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২০ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে উত্তর পূর্বাঞ্চলীয় উপকূলে ৭ দশমিক ৪ প্রাথমিক মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের খবরে বলা হয়েছে, ভূমিকম্পের পর কোনো অস্বাভাবিকতা আছে কিনা তা খতিয়ে দেখতে কর্তৃপক্ষ ওনাগাওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি পরীক্ষা করছে। আইও/ |