মোসাদের গুপ্তচরবৃত্তির অভিযোগে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৬, ১২:৪৪ দুপুর
নিউজ ডেস্ক

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট একটি নেটওয়ার্কের সদস্য হিসেবে কাজ করার অভিযোগে দোষী সাব্যস্ত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড আজ সোমবার (২০ এপ্রিল) সকালে কার্যকর করেছে ইরান। দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি নিশ্চিত করেছে এ তথ্য।

সূত্রে বলা হয়, বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন এই দুই ব্যক্তি। প্রশিক্ষণের মধ্যে উল্লেখযোগ্য হলো—নিরাপদ যোগাযোগব্যবস্থা ব্যবহার, সংবেদনশীল স্থাপনা শনাক্তে সমন্বয় ও বিস্ফোরক প্রজেক্টাইল তৈরি, ইত্যাদি।

সূত্রে আরও বলা হয়, এই দুই ব্যক্তি ইরানের সামরিক ও সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের পাশাপাশি নিজেদের কর্মকাণ্ডের ভিডিও তাঁদের নিয়ন্ত্রণকারীদের কাছে পাঠাতেন। এর বিনিময়ে তাঁরা ক্রিপ্টোকারেন্সিতে পারিশ্রমিক গ্রহণ করতেন।

তথ্যসূত্র: আল–জাজিরা

জেডএম/