
|
দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে অসম্মতি জানাল ইরান
প্রকাশ:
২০ এপ্রিল, ২০২৬, ১০:১৯ দুপুর
নিউজ ডেস্ক |
দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বসতে অসম্মতি জানিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য নিশ্চিত করেছে। ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি, অবস্থান পরিবর্তন ও পরস্পরবিরোধী বক্তব্য আলোচনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করেছে। হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধকেও তারা তারা দেখছেন যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে। এ-পরিস্থিতিতে আলোচনা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা নেই বলে মনে করছে ইরান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফা আলোচনার জন্য পাকিস্তানে প্রতিনিধিদল পাঠানোর কথা জানালেও, ইরান আগেই বলেছে, অবরোধ বহাল থাকলে তারা আলোচনায় বসবে না। সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শিগগিরই শেষ হতে যাচ্ছে। ফলে পরিস্থিতি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। জেডএম/ |