১৬ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি
প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২৬, ০৮:৩৫ রাত
নিউজ ডেস্ক

ইমরান ওবাইদ, সাব-এডিটর

নামাজের ফরজের অন্যতম হলো—তাকবিরে তাহরিমা। আমরা নামাজের শুরুতে দুই হাত উঠিয়ে যে তাকবির বলে নামাজ শুরু করি, তাকে তাকবিরে তাহরিমা বলে। নামাজের শুরু থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত মোট ৬টি ফরজ। প্রথমটিই হলো তাকবিরে তাহরিমা। বলা যায়—প্রধান ফরজ। তাকবিরে তাহরিমা যদি কেউ ভুলেও ছেড়ে দেয়, তার নামাজ হবে না। সাহু সেজদা দিলেও ক্ষতিপূরণ হবে না। কারণ, এটা নামাজের ওয়াজিব নয়; বরং ফরজ রোকন। এর একমাত্র ক্ষতিপূরণ—পুনরায় নামাজ পড়া।

আমাদের অনেকের মধ্যে তাকবিরে তাহরিমা নিয়েও অবহেলা দেখা যায়। নানা চিন্তা মাথায় নিয়ে তারা নামাজে দাঁড়ায়। কাঁধ বা কান অবধি হাত উঠিয়ে নামাজও শুরু করে; কিন্তু মুখে তাকবিরে তাহরিমা (আল্লাহু আকবার) বলে না। নীতির নিরিখে দেখলে—তাদের নামাজ অশুদ্ধ, অসম্পূর্ণ। তাদের সেই নামাজ পুনরায় আদায় করা জরুরি।

এখানে একটি আক্ষেপের বিষয় আছে—অনেকে জানে-ই না তাকবিরে তাহরিমার গুরুত্ব। ভুলেও ছেড়ে দিলে যে নামাজ হয় না—এ-বিষয়ে তারা অজ্ঞ। আমাদের মুসলমান হিসেবে প্রধান কর্তব্য হলো—ইসলামের বিধিবিধানের জ্ঞান পরিপূর্ণ অর্জন করা। সর্বদা সচেতন থেকে তা ভালোভাবে আদায় করা।

আওয়ার ইসলামের পাঠকদের জন্য বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২৭-২৮ শাওয়াল ১৪৪৭, ৩

বৈশাখ ১৪৩৩-এর পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি নিচে দেওয়া হলো—

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি:

ফজরের সময় শুরু— ৪টা ১৯ মিনিট।  শেষ—৫টা ৩৬ মিনিট।

জোহরের সময় শুরু— ১১টা ৫৯ মিনিট।  শেষ—৪টা ৩০ মিনিট।

আসরের সময় শুরু (হানাফি)— ৪টা ৩১ মিনিট।  শেষ—৬টা ২০ মিনিট।

আসরের সময় শুরু (শাফেয়ী)— ৩টা ২৬ মিনিট।  শেষ—৬টা ২০ মিনিট।

মাগরিবের সময় শুরু— ৬টা ২৩ মিনিট।  শেষ—৭টা ৩৭ মিনিট।

এশার সময় শুরু— ৭টা ৩৮ মিনিট। শেষ—৪টা ১৪ মিনিট।

নামাজের নিষিদ্ধ সময়:

সূর্যোদয়কালীন—৫টা ৩৭ মিনিট থেকে ৫টা ৫১ মিনিট।

মধ্য দুপুর—১১টা ৫৩ মিনিট থেকে ১১টা ৫৮ মিনিট।

সূর্যাস্তকালীন—৬টা ৫ মিানট থেকে ৬টা ২০ মিনিট।

নফল নামাজের সময়সূচি:

তাহাজ্জুদের সময় শেষ—৪টা ১৪ মিনিট।

ইশরাকের সময় শুরু—৫টা ৫২ মিনিট। শেষ—১১টা ৫২ মিনিট।

চাশতের সময় শুরু—৮টা ৫২ মিনিট। শেষ—১১টা ৫২  মিনিট।

সূত্র: মুসলিম বাংলা

আইও/