জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২৬, ০৯:৫১ রাত
নিউজ ডেস্ক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, ইতোমধ্যে কৃষক কার্ড দেয়া শুরু হয়েছে। আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ডও দেয়া হবে। তিনি জানান, সামগ্রিকভাবে দেশের স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়নের লক্ষ্যে আগামী অর্থবছরের বাজেটে এ খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে বলে

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে নববর্ষ উপলক্ষে আয়োজিত লোকজ মেলা উদ্বোধনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

দেশে হামের প্রাদুর্ভাব রোধে সরকারের নেয়া পদক্ষেপের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে হামের প্রাদুর্ভাব রোধে দেশের ৩০টি উপজেলা ও সিটি করপোরেশনগুলোতে হামের ভ্যাকসিন দেয়া হচ্ছে। আগামী ২০ তারিখ থেকে সারাদেশে শিশুদের হামের টিকা ও ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।’

মন্ত্রী জানান, দুই সপ্তাহের ভেতরেই দেশের হাম পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে।’

আইও/