আফতাবনগর মাদরাসায় আজ ‘ইসলাহী মজলিস ও শবগুজারি’
প্রকাশ: ০৯ এপ্রিল, ২০২৬, ১২:৫৪ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

আফতাবনগর মাদরাসায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আত্মশুদ্ধির আয়োজন ‘ইসলাহী মজলিস ও শবগুজারি’। আজ ৯ এপ্রিল ( বৃহস্পতিবার) বাদ মাগরিব থেকে মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে আয়োজনটি।

মজলিসে বয়ান পেশ করবেন প্রখ্যাত আলেমে দীন ও বুজুর্গ, ফিদায়ে মিল্লাত সাইয়েদ মাহমুদ মাদানী (দা.বা.)-এর সুযোগ্য খলিফা, জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ড বাংলাদেশের মহাসচিব, আফতাবনগর মাদরাসার প্রিন্সিপাল ও শাইখুল হাদিস মুফতি মোহাম্মদ আলী হাফিজাহুল্লাহ।

এ ছাড়াও অনুষ্ঠানে দেশবরেণ্য উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন।

জানা যায়, মূলত মানুষের অন্তরকে কলুষমুক্ত করা, দুনিয়ার মোহ থেকে মুক্ত হয়ে পরকালের পাথেয় সংগ্রহ করা এবং সুন্নাহর আলোকে জীবন গড়ার প্রশিক্ষণ দেওয়াই এই মজলিসের মূল লক্ষ্য। পুরো রাত জিকির, ইবাদত এবং নসিহতের মাধ্যমে অতিবাহিত করার এই ‘শবগুজারি’ আয়োজনটি স্থানীয় ও দূর-দূরান্তের মানুষের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

মাদরাসাটি আফতাবনগরের জহুরুল ইসলাম সিটির ‘এম’ ব্লকে অবস্থিত (প্লট-২২, রোড-৯)। যাতায়াতের জন্য দুটি সহজ পথ রয়েছে: ১. রামপুরা ব্রিজ থেকে মেরাদিয়া হয়ে সাঁকো পার হয়ে আসা যায়। ২. আফতাবনগর গেট থেকে রিকশাযোগে সরাসরি ‘এম’ ব্লকে পৌঁছানো সম্ভব।

যেকোনো তথ্যের জন্য যোগাযোগের নম্বরগুলো হলো: ০১৭১২২২৩৯২৬, ০১৫৯০০৫০৮২১ এবং ০১৭৪৯-৯৯৪৪৯২।

আইও/