
|
৪ দিনের ব্যবধানে ডিএমপির আরও ২ সহকারী কমিশনারকে বদলি
প্রকাশ:
০৮ এপ্রিল, ২০২৬, ০৫:১১ বিকাল
নিউজ ডেস্ক |
চার দিনের ব্যবধানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আরও দুজন সহকারী পুলিশ কমিশনারকে বদলি করা হয়েছে। দুই কর্মকর্তার মধ্যে পুলিশ সদর দফতরের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল হোসেনকে ডিএমপির উত্তরা বিভাগের দক্ষিণখান জোনের সহকারী পুলিশ কমিশনার এবং মো. উসমান গণিকে গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের এসি পেট্রোল হিসেবে বদলি করা হয়েছে। এর আগে শনিবার (৪ এপ্রিল) ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনারকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বদলি করা হয়। আইও/ |