
|
জরুরি বৈঠকে বসেছে ১১ দলীয় ঐক্যজোট
প্রকাশ:
০৭ এপ্রিল, ২০২৬, ১১:৪৫ দুপুর
নিউজ ডেস্ক |
জরুরি বৈঠকে বসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতারা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় ঢাকার মগবাজারে অবস্থিত আল-ফালাহ মিলনায়তনে বৈঠকে বসেছেন তারা। ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অবিলন্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠক শেষে দুপুরে আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে বৈঠক সম্পর্কে বিস্তারিত জানানো হবে। জেডএম/ |