
|
তিন বিমানবন্দরসহ ইরানজুড়ে বড় হামলার দাবি ইসরায়েলের
প্রকাশ:
০৬ এপ্রিল, ২০২৬, ০৯:৫০ রাত
নিউজ ডেস্ক |
তিনটি বিমানবন্দরসহ ইরানজুড়ে বড় হামলার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানজুড়ে 'বৃহৎ পরিসরের' হামলা চালিয়েছে। এসব হামলার মধ্যে রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করে তারা। সোমবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, নতুন দফার এই হামলা দেশটির বিভিন্ন অঞ্চলে পরিচালিত হয়েছে। পৃথক আরেকটি আপডেটে তারা জানায়, রাতভর বিমান হামলায় ইরানের তিনটি বিমানবন্দরকে লক্ষ্য করা হয়েছে, যেগুলোকে সামরিক অবকাঠামো হিসেবে ব্যবহার করা হচ্ছিল বলে দাবি করা হয়। ইসরায়েলি সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, হামলার লক্ষ্য ছিল বেহরাম বিমানবন্দর, মেহরাবাদ বিমানবন্দর এবং আজমায়েশ বিমানবন্দর। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আইও/ |