
|
শিক্ষকদের জন্য পৃথক পে-স্কেল গঠন করা উচিত: শিক্ষামন্ত্রী
প্রকাশ:
০৬ এপ্রিল, ২০২৬, ০৬:২৫ বিকাল
নিউজ ডেস্ক |
শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল গঠন করা উচিত বলে মনে করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (৬ এপ্রিল) ময়মনসিংহে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ বিষয়ে কথা বলেন। দুপুরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় একজন শিক্ষক মেধাবীদের শিক্ষকতা পেশায় ধরে রাখতে অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘এই জায়গাটিতে আমার মন্তব্য হলো— আমরা ফিন্যান্সিয়ালি তাদের আরও যে সাপোর্টটা দেব, এই সাপোর্টটা অন্যান্য স্কেলের সঙ্গে তুলনামূলক দিলে চলবে না। এই তুলনা দিলেই কেবল তুলনা চলতে থাকে, মামলা হতে থাকে, আন্দোলন হতে থাকে।’ আইও/ |