
|
দারুল মাআরিফের মহাপরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলীল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
প্রকাশ:
০৫ এপ্রিল, ২০২৬, ০৪:২৬ দুপুর
নিউজ ডেস্ক |
চট্টগ্রামের শীর্ষ দীনি বিদ্যাপীঠ জামেয়া দারুল মাআরিফের মহাপরিচালক, আন্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের চেয়ারম্যান এবং বিশিষ্ট সাহিত্যিক আল্লামা ফুরকানুল্লাহ খলীল গুরুতর অসুস্থ। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্য এবং মাদরাসা কর্তৃপক্ষ। আল্লামা সুলতান যওক নদভী রহ.-এর ইন্তেকালের পর গত বছর দারুল মাআরিফের মহাপরিচালক নিযুক্ত হন আল্লামা ফুরকানুল্লাহ খলীল। দারুল মাআরিফের সূচনালগ্ন থেকেই আল্লামা সুলতান যওক নদভীর সহযোগী হিসেবে কাজ করেন আল্লামা ফুরকানুল্লাহ খলীল। তিনি বিখ্যাত আরবি ও বাংলা সাহিত্যিক। বাজারে তাঁর বেশ কিছু বই রয়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও তিনি লেখালেখির জন্য পরিচিতি। তাঁর হাতেগড়া ছাত্ররাও দেশে-বিদেশে দীনের ব্যাপক খেদমত আঞ্জাম দিচ্ছেন। আইও/ |