ট্রাম্পের অসুস্থতা, যা জানা গেল
প্রকাশ: ০৫ এপ্রিল, ২০২৬, ১২:৩৫ দুপুর
নিউজ ডেস্ক

যাকারিয়া মাহমুদ , সাব-এডিটর

 

যুক্তরাষ্ট্র যখন ইরান যুদ্ধ ও নিখোঁজ পাইলট উদ্ধার অভিযানে ব্যস্ত, ঠিক তখনি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠে ট্রাম্পেরে অসুস্থতার। বলা হয়, ৭৯ বছর বয়সি এই মার্কিন প্রেসিডেন্টকে ভর্তি করা হয়েছে—ম্যারিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি হাসপাতালে।

গত শনিবার (০৪ এপ্রিল) সকাল। দৈনন্দিন সূচি অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য সময় বরাদ্দ রাখা হয়। কিন্তু এরপর হোয়াইড হাউজ থেকে লিড ঘোষণা করা হলে, তার জনসম্মুখে আসতে না চাওয়ার বিষয়টি সন্দেহে আসে। তখন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ওঠে তার অসুস্ততার।  

মূলত এক ভাষ্যকারের পোস্টের মাধ্যমে এমনই গুজব দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। পোস্টটিতে দাবি করা হয়, উল্লেখিত মিলিটারি হাসপাতালের চারপাশের রাস্তা বন্ধ। সেখানে প্রেসিডেন্টেকে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য।

এই গুজব ছড়িয়ে পড়বার পর হোয়াইট হাউজের র‍্যাপিড রেসপন্স টিম জানায়, কিছু উন্মাদ লিবারেল, যখন প্রেসিডেন্টকে গণমাধ্যমে ১২ ঘণ্টা কথা বলতে দেখছে না, তখনই তারা ছড়াচ্ছে এসব পাগলামি। ভয় পাবেন না, প্রেসিডেন্ট ট্রাম্প আপনমনে কাজ চালিয়ে যাচ্ছেন।’

আরও পড়ুন: কওমি সিলেবাসে ‘সিরাত’ অবহেলার শিকার হওয়া বেদনাদায়ক: মুহাম্মদ যাইনুল আবিদীন

ট্রাম্পের যোগাযোগ পরিচালক স্টিভেন চুং জানান, ‘ট্রাম্প ইস্টার ছুটির পুরো সময় ওভাল অফিসে বিরতিহীনভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।’

তাছাড়া, ওয়েস্ট উইংয়ের মেরিন সেন্ট্রির উপস্থিতিও প্রমাণ করে যে, ট্রাম্প ভবনের ভেতরেই অবস্থান করছেন।

এছাড়া হাসপাতালে কোনো অতিরিক্ত নিরাপত্তা বা প্রেসিডেন্টের গাড়িবহর লক্ষ করেননি গণমাধ্যমকর্মী ও ফ্যাক্ট-চেকাররা। সুতরাং মার্কিন এই প্রেসিডেন্টের হাসপাতালে ভর্তি হওয়ার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও অযৌক্তিক।

তথাপি ৭৯ বছর বয়সি ট্রাম্পের স্বাস্থ নিয়ে জনমনে অবাধ কৌতূহল। ২০২৫ খ্রিষ্টাব্দের শেষের এমআরআই ও সিটি স্ক্যান করা হয়েছিল তার। ট্রাম্প তখন সম্পূর্ন সুস্থ বলে নিজেকে দাবি করেন।

জেডএম/