
|
শাহবাগে সমকামীদের হামলায় সাংবাদিক আহত, জমিয়তের নিন্দা
প্রকাশ:
০৪ এপ্রিল, ২০২৬, ১১:২৮ দুপুর
নিউজ ডেস্ক |
রাজধানীর শাহবাগে একদল সমকামী কর্মীর হামলায় সকালের সময় পত্রিকার সাংবাদিক বোরহানউদ্দিন ইয়াসিন আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম। এই ধরনের সহিংসতা সম্পূর্ণরূপে নিন্দনীয় এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বলে মনে করে দলটি। শনিবার (৪ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদ সংগ্রহের অধিকার একটি স্বাধীন রাষ্ট্রের মৌলিক ভিত্তি। কোনো মতাদর্শ বা গোষ্ঠীর নামে সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন বা আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা আরো বলেন, আমরা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।আহত সাংবাদিকের দ্রুত সুস্থতা কামনা করছি এবং তার প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি জানাচ্ছি। আরএইচ/ |