
|
প্রাথমিকে সঙ্গীত শিক্ষক নিয়োগ মেনে নেওয়া হবে না: খেলাফত ছাত্র আন্দোলন
প্রকাশ:
০৩ এপ্রিল, ২০২৬, ০৯:৩২ রাত
নিউজ ডেস্ক |
বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ মেনে নেওয়া হবে না। শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞানের ভিত গড়তে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) রাজধানীর লালবাগ কেল্লার মোড়স্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর সভাপতি হাফেজ আতাউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক শাহীনুর আলম আকন্দ, শফিকুল ইসলাম, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল কাদির জিলানী প্রমুখ। অনুষ্ঠানে নেতৃবৃন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। নেতৃবৃন্দ বলেন, জনগণের তীব্র বিরোধিতার মুখে বিগত অন্তর্বর্তী সরকার প্রাথমিকে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক পদ বাতিল করেছিল। বর্তমান সরকার নতুন করে সঙ্গীত শিক্ষক নিয়োগের যে উদ্যোগ নিয়েছে, তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। ঈদ পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ। আরএইচ/ |