
|
খিলগাঁওয়ে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা
প্রকাশ:
০৩ এপ্রিল, ২০২৬, ০৯:১৭ রাত
নিউজ ডেস্ক |
রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকার একটি বাসায় সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন মা। শুক্রবার (৩ এপ্রিল) এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম নার্গিস বেগম (৩৭) আর তার সন্তানের নাম মাহিম (৫)। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশিদ জানান, প্রাথমিকভাবে জানা গেছে, সিএনজি অটোরিকশাচালক স্বামীর সঙ্গে পারিবারিক কলহের কারণে মা তার শিশু সন্তানকে হত্যার পরে নিজে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। জানা গেছে, দুপুর ২টা থেকে ৪টার মধ্যে খিলগাঁওয়ের তারাবাগ ২ নং গলির পান্না বিল্ডিংয়ের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। আরএইচ/ |