
|
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে মা ও ছেলের মৃত্যু
প্রকাশ:
০৩ এপ্রিল, ২০২৬, ০৮:৩৫ রাত
নিউজ ডেস্ক |
গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে ঢাকা ময়মনসিংহ রেলপথে দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, গাজীপুরের শ্রীপুর উপজেলার চিনাশুখানীয়া এলাকার বৃন্দাবন চন্দ্র দাসের মেয়ে মিতি রানী দাস (৩৯) ও মিতি রানীর ছেলে রুদ্র দাস (২)। আরও পড়ুন: জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাইয়ুম আলী জানান, রাজেন্দ্রপুর এলাকায় রেললাইনে ট্রেনের নিচে কাটা পড়ে মিতি রানী দাস ও তার ছেলে রুদ্র দাস। এসময় মিতি রানী দাস ঘটনাস্থলেই মারা যায়। তার ছেলে রুদ্র দাস গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত শিশু রুদ্র দাসকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। তবে মা ছেলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে কিনা তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। আইও/ |