
|
শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে নতুন নির্দেশনা দেবে শিক্ষামন্ত্রণালয়
প্রকাশ:
০৩ এপ্রিল, ২০২৬, ১০:২৭ দুপুর
নিউজ ডেস্ক |
শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে নতুন নির্দেশনা দেবে শিক্ষামন্ত্রণালয়, আগামী রোববার (৫ এপ্রিল) থেকে কার্যকর হতে পারে এ সিদ্ধান্ত। জ্বালানি সাশ্রয় এবং মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনদুর্ভোগ পরিস্থিতি মোকাবিলায় সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তনসহ একগুচ্ছ কৃচ্ছ্রসাধন ও ব্যয় সংকোচনমূলক এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিবহনের বিষয়ে বলা হয়, স্কুলগামী শিক্ষার্থীদের ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমাতে এবং যানজট নিরসনে শুল্কমুক্ত সুবিধায় ‘ইলেকট্রিক বাস’ আমদানির সিদ্ধান্ত হয়েছে। যে সব স্কুল এই উদ্যোগে অংশ নেবে তারা বিশেষ সুবিধা পাবে। বাণিজ্যিক ক্ষেত্রেও নতুন ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। তবে কোনো পুরনো বাস আনা যাবে না। জেডএম/
|