
|
খাগড়াছড়িতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
প্রকাশ:
৩১ মার্চ, ২০২৬, ১০:৩৬ দুপুর
নিউজ ডেস্ক |
খাগড়াছড়ি শহরে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (৩০ মার্চ) বিকেলে শহরের পর্যটন হোটেল এলাকা সংলগ্ন একটি জঙ্গল থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত যুবকটি ভবঘুরে ছিল এবং দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় ওই এলাকার আশপাশে ঘোরাফেরা করছিল।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন। তিনি বলেন, উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালে পাঠানো হয়েছে। আরও পড়ুন: শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার পুলিশের সাবেক ডিআইজি তিনি আরও বলেন, ঘটনার রহস্য উদঘাটনে বিষয়টি সিআইডিকে অবহিত করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। আইও/ |