স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রীর মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক
প্রকাশ: ২৮ মার্চ, ২০২৬, ০৫:৪৯ বিকাল
নিউজ ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র ও দলের যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জনাবা দিলারা হাফিজ একজন বিদগ্ধ শিক্ষিকা ছিলেন। তার মৃত্যুতে পীর সাহেব চরমোনাই শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মরহুমার রুহের মাগফিরাত ও জান্নাতে তার উঁচু মাকাম কামনা করেছেন।

আরএইচ/