
|
সোনারগাঁওয়ের ‘উলূকান্দী মাদরাসা’য় নতুন শিক্ষাবর্ষের ভর্তি শুরু
প্রকাশ:
২৭ মার্চ, ২০২৬, ০৫:৪৪ বিকাল
নিউজ ডেস্ক |
দ্বীনি শিক্ষার প্রসারে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় অবস্থিত জামি‘আ আরাবিয়া আশরাফুল উলূম উলূকান্দী একটি সুশৃঙ্খল ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজের অবস্থান সুসংহত করেছে। ফকিহুন নফস আল্লামা মুফতি দিলাওয়ার হুসাইন সাহেব (হাফি.)-এর সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত এই জামি‘আয় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। জামি‘আটির সাফল্যের পরিচয় পাওয়া যায় বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফলে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বেফাকের ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষায় তাইসির ও নাহবেমীর জামাতে শতভাগ পাসসহ মোট ৫৭টি মেধাস্থান ও ৯৪ জন মুমতাজ হওয়ার গৌরব অর্জন করেছে। এ ছাড়া সোনারগাঁও আঞ্চলিক বোর্ডে ১ম, ২য় ও ৩য় স্থানসহ ৩১ জন মেধাস্থান অধিকার করেছে। এদিকে গত ২০২৪-২৫ শিক্ষাবর্ষেও প্রতিষ্ঠানটি হিফজ ও কিতাব বিভাগের বিভিন্ন জামাতে শতভাগ পাস ও একাধিক কেন্দ্রীয় মেধাস্থান অর্জন করেছিল।
ভর্তি ও শিক্ষা কার্যক্রমের সময়সূচী মাদ্রাসা কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী গুরুত্বপূর্ণ তারিখসমূহ: ভর্তি শুরু: ৮ শাওয়াল, শনিবার থেকে (সীমিত আসনে)। দরস (ক্লাস) শুরু: ১৬ শাওয়াল, শনিবার থেকে।
যেসব বিভাগে ভর্তি চলছে অভিজ্ঞ উস্তাদদের নিবিড় তত্ত্বাবধানে নিচের বিভাগগুলোতে ছাত্র ভর্তি নেওয়া হচ্ছে: ১. ইফতা বিভাগ (১ বছর মেয়াদী): মিরপুর আকবর কমপ্লেক্সের সিলেবাস ও যোগ্য ছাত্রদের দ্বারা পরিচালিত। ২. দাওরায়ে হাদীস: এখানে বিশেষ আকর্ষণ হিসেবে দরস প্রদান করেন প্রথিতযশা আলেম মুফতি দিলাওয়ার হুসাইন সাহেব। ৩. কিতাব বিভাগ। ৪. হিফজুল কুরআন ও নাজেরা: মানসম্পন্ন তিলাওয়াত ও হেফজ নিশ্চিতকরণ। ৫. নূরানী বিভাগ: শিশুদের বুনিয়াদী শিক্ষার জন্য। কেন এই জামি‘আ আলাদা? প্রতিষ্ঠানটি কেবল পাঠদান নয়, বরং ছাত্রদের তারবিয়াত ও জীবন গঠনে বিশেষ গুরুত্ব দেয়। এর বৈশিষ্ট্যসমূহ: ওমরাহ পুরস্কার: মেশকাত ও দাওরায়ে হাদীস জামাতে কেন্দ্রীয় বোর্ডে ১-১০ এর মধ্যে স্থান অধিকারীদের জন্য রয়েছে বিশেষ ওমরাহ পালনের সুযোগ। মেধাবীদের বিনামূল্যে শিক্ষা: বেফাক বা আঞ্চলিক বোর্ডে সিরিয়ালপ্রাপ্ত ছাত্রদের জন্য ভর্তি ও থাকা-খাওয়া সম্পূর্ণ ফ্রি। আধুনিক ব্যবস্থাপনা: নিজস্ব ভবনে নিরাপদ আবাসন, স্বাস্থ্যসম্মত খাবার এবং সুন্দর হস্তলিপির জন্য বিশেষ কাতেবের ব্যবস্থা। আধ্যাত্মিক পরিচর্যা: প্রতি সোমবার বিশেষ তালীম ও তারবিয়াতি মজলিস অনুষ্ঠিত হয়। যোগাযোগ ও যাতায়াত ভর্তির বিস্তারিত তথ্যের জন্য নিচের নম্বরগুলোতে যোগাযোগ করা যাবে: মুহতামিম (মাওলানা জহিরুল ইসলাম ফারুকী): 01843-576072, 01886-576072 নাযেমে তালীমাত: 01972-039692, 01409-450015 মুফতি ফুরকান আহমাদ কাসেমী: 01879-762132 ঠিকানা: মোগরাপাড়া চৌরাস্তা অথবা গাউছিয়া থেকে বারদী হয়ে উলূকান্দী মাদরাসা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ। আইও/ |