
|
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে ‘ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং’ বিভাগে ভর্তির সুযোগ
প্রকাশ:
২৭ মার্চ, ২০২৬, ১০:৩২ দুপুর
নিউজ ডেস্ক |
সমকালীন বৈশ্বিক অর্থনীতির প্রেক্ষাপটে দক্ষ আলেম ও গবেষক তৈরির লক্ষ্যে রাজধানীর কাওলা নামাপাড়ায় অবস্থিত দেশের অন্যতম শীর্ষ দ্বীনি উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান 'শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা'-তে নতুন ডিপার্টমেন্ট হিসেবে ‘Islamic Economics & Banking’ (ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং) চালু করা হয়েছে। ১৪৪৭-৪৮ হিজরি (২০২৬-২৭ ইংরেজি) শিক্ষাবর্ষের জন্য থেকে এই বিশেষায়িত বিভাগে ছাত্র ভর্তি নেওয়া হচ্ছে। আধুনিক ব্যাংকিং ব্যবস্থা এবং ইসলামী অর্থব্যবস্থার তাত্ত্বিক ও ব্যবহারিক সমন্বয়ে এই বিভাগটি সাজানো হয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক, শাইখুল হাদীস ও প্রধান মুফতি আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ-এর সরাসরি তত্ত্বাবধানে এই কোর্সটি পরিচালিত হবে। ভর্তির যোগ্যতা: বোর্ড পরীক্ষায় কমপক্ষে ‘জায়্যিদ জিদ্দান’ ফলাফলধারী ছাত্ররা আবেদন করতে পারবেন। অন্যান্য বিভাগে ভর্তির তথ্য ভর্তির সময় এক কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন এবং পূর্ববর্তী পরীক্ষার নম্বরপত্র সাথে আনতে হবে। যোগাযোগ ও ঠিকানা এমএম/ |