বেতুয়া হুজুরের বাড়ির বার্ষিক ওয়াজ মাহফিল সোমবার
প্রকাশ: ২৭ মার্চ, ২০২৬, ১০:২০ দুপুর
নিউজ ডেস্ক

কুমিল্লার দেবিদ্বার উপজেলাধীন বেতুয়া হুজুরের বাড়ির ১৩তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আগামী সোমবার (৩০ মার্চ)। প্রখ্যাত মুফাসসিরে কুরআন ও আলেমে দীন মাওলানা মুহাম্মদ আবুল হাশেম (রহ.) এবং মাওলানা মুহাম্মদ রুহুল আমিন হাশেমী (রহ.)-এর স্মরণে বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার উদ্যোগে বাদ জোহর থেকে ১৩তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে। 

মরহুমের নিজ বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বেতুয়া গ্রামে প্রতি বছরের ন্যায় এবারও মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা। 

আলহাজ্ব হযরত মাওলানা আয়াজ আহমেদ জুবাইরী সিদ্দীকী পীর সাহেব জৈনপুরীর সভাপতিত্বে এবং বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার পরিচালক হযরত মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমীর পরিচালনায় মাহফিলে প্রধান আলোচক হিসেবে বয়ান করবেন দেশবরেণ্য আলেমে দীন ঢাকার এলিফ্যান্ট রোড বায়তুল মামুর জামে মসজিদের খতিব শায়খ হাফেজ মাওলানা হাসান জামিল।

এতে সহ-সভাপতি হিসেবে থাকবেন বানিয়াপাড়া দরবার শরীফের পীর সাহেব মাওলানা মোঃ আবু বকর ছিদ্দীক আল-কাশেমী, ধামতী দরবারের পীর সাহেব মাওলানা শাহ মুহাম্মদ বাহাউদ্দীন আহমেদ এবং ঢাকার ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মোঃ নূরুল্লাহ।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান করবেন দেশবরেণ্য মুফাসসিরে কুরআন নাগাইশ দরবার শরীফের পীর সাহেব মাওলানা অধ্যক্ষ মোশতাক ফয়েজী এবং বিশেষ অতিথি হিসেবে বয়ান করবেন চাঁদপুরের হাজিগঞ্জ আহমাদিয়া দারুল উলুম কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আবু নছর আশরাফী, ঢাকার সিরাজুল উলুম আরাবিয়া মাদরাসার শাইখুল হাদীস মাওলানা মুফতি আমীমুল ইহসান, তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গীর সাবেক আরবি প্রভাষক মাওলানা জাফর আহমদ মজুমদার, কুমিল্লার রাজামেহার ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি আবু ইউসুফ এবং মাওলানা এ কে এম মুহিব্বুল্লাহ হাশেমী পীর সাহেব প্রমূখ। এছাড়াও দেশবরেণ্য পীর-মাশায়েখ ও ওলামায়ে কেরাম তাশরিফ আনবেন।

মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষে মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী মাহফিলে সর্বস্তরের জনগণকে শরীক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

 এমএম/