স্ত্রী-দুই সন্তান ও ড্রাইভারসহ সড়কে প্রাণ গেল মুফতি আব্দুল মুমিনের
প্রকাশ: ২৬ মার্চ, ২০২৬, ০৯:০৫ রাত
নিউজ ডেস্ক

কুমিল্লার বুড়িচং উপজেলায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে ড্রাইভারসহ একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। তারা সবাই বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদের বোনের পরিবার। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 
দুর্ঘটনায় একই পরিবারের নিহতরা হলেন মাওলানা ফয়সালের ভগ্নিপতি মুফতি আব্দুল মোমেন, তার বোন ঝর্ণা, ভাগ্নি লাবিবা, ভাগনে  আরশাদ।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোমেন জানান, ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যক্তিগত কারকে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এতে এই দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের মতে, মাগরিবের আজানের ঠিক ১৫ মিনিট আগে কালাকচুয়া মিয়ামি হোটেলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঘটনার পর ঘাতক বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটি শনাক্ত করার প্রক্রিয়া চলছে। বর্তমানে দুর্ঘটনাকবলিত যানগুলো মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

এই দুর্ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক শোক জানিয়েছেন। এছাড়া সামজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শোক জানাচ্ছেন।

 এমএম/