
|
পাহাড়ে ধাক্কা লেগে উল্টে গেল বাস, আহত ১৯
প্রকাশ:
২৬ মার্চ, ২০২৬, ০৪:৪৯ দুপুর
নিউজ ডেস্ক |
রাঙামাটির নানিয়ারচর উপজেলা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে সাপছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে অন্তত ১৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসটির চালক পালিয়ে যান। স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষে প্রায় ৫০ জন গার্মেন্টস শ্রমিক একটি বাস রিজার্ভ করে চট্টগ্রামে কর্মস্থলে ফিরছিলেন। পথে সাপছড়ি এলাকার একটি ঢালু সড়কে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পাহাড়ে ধাক্কা লেগে উল্টে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠান। এমএম/ |