
|
জামিয়াতুল বালাগে শীর্ষস্থানীয় মুফতিদের অধীনে ইফতা পড়ার সুযোগ
প্রকাশ:
২৬ মার্চ, ২০২৬, ১২:১৮ দুপুর
নিউজ ডেস্ক |
রাজধানীর হাজারীবাগের ঝাউচরে অবস্থিত ‘জামিয়াতুল বালাগ ঢাকা’ ২০২৬-২৭ ঈসায়ী শিক্ষাবর্ষে দেশের শীর্ষস্থানীয় মুফতি ও গবেষকদের সমন্বয়ে উচ্চতর ইসলামি আইন ও গবেষণা (ইফতা) বিভাগ চালু করেছে। তাকমীল (দাওরায়ে হাদীস) উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ইলমে ফিকহ ও ফতোয়া শাস্ত্রে বুৎপত্তি অর্জনের এটি একটি অনন্য সুযোগ। বিভাগটি বিশ্ববরেণ্য আলেম মুফতি হিফজুর রহমান (হাফি.)-এর প্রধান মুরুব্বিয়ানায় পরিচালিত হবে। সময়ের আলোচিত মুনাজের ও গবেষক মুফতি লুৎফর রহমান ফরায়েজি (হাফি.) ফিরাকে বাতিলা (ভ্রান্ত ফিরকা) বিষয়ে এখানে নিয়মিত দরস প্রদান করবেন। তাত্ত্বিক আলোচনার পাশাপাশি ব্যবহারিক ফতোয়া বা তামরিন পরিচালনার দায়িত্বে থাকছেন আকবর কমপ্লেক্স মাদরাসার শিক্ষা সচিব মুফতি হানিফ কাসেমী (হাফি.) এবং নূরিয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস ও মুফতি মুফতি ইলিয়াস মাদারীপুরী (হাফি.)। জামিয়ার প্রিন্সিপাল এবং জাতীয় দৈনিকে ইসলামি প্রশ্নোত্তর ও কলামিস্ট হিসেবে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন গবেষক আলেম মুফতি আহসান শরীফ (হাফি.) প্রধান মুফতি হিসেবে বিভাগটির সামগ্রিক তত্ত্বাবধান করবেন। বিশেষ সুবিধাসমূহ: যোগাযোগ: দ্বীনি শিক্ষার উচ্চতর সোপানে পা রাখতে আগ্রহী তালিবে ইলমদের জন্য জামিয়াতুল বালাগ ঢাকা একটি আদর্শ গন্তব্য হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। এমএম/ |