
|
দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় পীর সাহেব চরমোনাইয়ের শোক
প্রকাশ:
২৬ মার্চ, ২০২৬, ১১:০০ দুপুর
নিউজ ডেস্ক |
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে পরে যাওয়ার ফলে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, ঘটনার অভিঘাতে আমরা বাকরুদ্ধ ও স্তম্ভিত হয়েছি। এতোগুলো যাত্রী নিয়ে একটা বাস নদীতে ডুবে যাচ্ছে; এই দৃশ্যে আমরা শিউরে উঠেছি। বাসে থাকা যাত্রীদের পরিণতির ভাবনায় কম্পিত হয়েছি। এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদেরকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করুন এই দোয়া করি। বেদানার্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, একই সাথে এখানে কারো অবহেলা ছিলো কি না এবং পদ্ধতিগত সমস্যা ছিলো কি না তা খতিয়ে দেখতে হবে। আমরা এই ধরনের দুর্ঘটনার কোনো পুনরাবৃত্তি দেখতে চাই না। এমএম/ |