
|
‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’
প্রকাশ:
২৫ মার্চ, ২০২৬, ০৯:৪৫ রাত
নিউজ ডেস্ক |
আজ ২৫ মার্চ ২০২৬ , বুধবার সন্ধ্যা ৭ টায় নগর কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ এর সভাপতিত্বে ও নগর সেক্রেটারী আলহাজ্ব মুফতী ইমরান হুসাইন এর পরিচালনায় নির্বাচন পরবর্তী তৃণমূল প্রতিনিধি সভা , ঈদ পুনর্মিলনী ও স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমাদ, বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তফা কামাল । ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমাদ ৫৬ তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, স্বাধীনতাকে অর্থবহ করতে ও কার্যকর করতে রাষ্ট্রের নীতিগত ও পদ্ধতিগত সংস্কার করতে হয়। রাষ্ট্রের গুনগত পরিবর্তন সাধন না করে কেবল ব্যক্তি ও শাসকগোষ্ঠীর পরিবর্তন হলে স্বাধীনতা কেবল কাগুজে স্বাধীনতায় পরিনত হয়। বাংলাদেশের স্বাধীনতার অর্ধশতাব্দীর কালেও দেশে সংবিধান মেনে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার দুঃখজনক দৃষ্টান্ত রয়েছে। চব্বিশের জুলাইয়ে ছাত্র জনতার একটি রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে সেই স্বৈরাচারকে উৎখাত করা হয়েছে। তবে স্বৈরতন্ত্রের চিরস্থায়ী বিলোপ নিশ্চিত করার জন্য রাজনৈতিক দলসমূহের প্রস্তাবিত ও গণভোটের মধ্যদিয়ে অনুমোদিত সংস্কারের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আজকের এই স্বাধীনতা দিবসে সরকারের প্রতি আহবান করবো যে, স্বাধীনতাকে অর্থবহ করতে গণভোটে অনুমোদিত সংস্কার প্রস্তাবগুলো দ্রুততার সাথে বাস্তবায়ন করুন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মহান মুক্তিযুদ্ধের ও চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদ ও হতাহতের শিকার সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি সন্মান প্রদর্শন করেন। আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের, হাফেজ আব্দুল লতিফ , জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, এসিস্টেন্ট সেক্রেটারী মোঃ ইমরান হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক মাওঃ সাইফুল ইসলাম ভূইয়া, দপ্তর সম্পাদক মেহেদী হাসান সৈকত, অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ হুমায়ুন কবির, প্রশিক্ষণ সম্পাদক মুফতী ইসহাক ফরীদি, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক গাজী ফেরদাউস সুমন, শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ মঈন উদ্দিন ভূইয়া, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাডঃ কামাল হোসেন, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক কারী মোঃ জামাল উদ্দিন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মাওঃ নাসিম উদ্দিন, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযুদ্ধা জিএম কিবরিয়া, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক বন্দ সরোয়ার হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ বাদশা খান , স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মারুফ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক এইচ এম খালিদ সাইফুল্লাহ, সহ প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতী আমানুল্লাহ, সহ দপ্তর সম্পাদক এইচ এম আরিফুর রহমান, সহ অর্থ ও প্রকাশনা সম্পাদক গাজী মিজানুর রহমান, সহ প্রশিক্ষণ সম্পাদক মোঃ মঈন উদ্দিন, সদস্য আলহাজ্ব আব্দুস সালাম,আলহাজ্ব আমজাদ হোসেন, আলহাজ্ব জাহিদুল ইসলাম টুটুল মোড়ল, মোঃ শহিদুল ইসলাম সজিব, মোঃ কবির হোসেন হাওলাদার, আবুল কাশেম, মোঃ বাদশাহ খান, মোঃ মিরাজ মহাজন , শ্রমিক নেতা এস এম আবুল কালাম আজাদ,যুব নেতা মোঃ আব্দুর রশিদ, ছাত্র নেতা মোঃ মাহদী হাসান মুন্না প্রমুখ । এমএম/ |