
|
যাত্রাবাড়ী মাদরাসায় ভর্তি শুরু আগামীকাল
প্রকাশ:
২৪ মার্চ, ২০২৬, ০৭:২৫ বিকাল
নিউজ ডেস্ক |
রাজধানীর অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসা আগামী ১৪৪৭-৪৮ হিজরী (২০২৬-২৭ ঈসায়ী) শিক্ষাবর্ষের নতুন ছাত্র ভর্তির তারিখ ঘোষণা করেছে। জানা যায়, আগামীকাল (২৫ মার্চ) বুধবার থেকে ভর্তির কার্যক্রম শুরু হবে। ভর্তির প্রথম দিন সকাল ১০:০০ টা থেকে এবং পরবর্তী দিনগুলোতে সকাল ৯:০০ টা থেকে ফরম বিতরণ ও ভর্তি প্রক্রিয়া চলবে। ভর্তি ফরমের মূল্য ১০০/- টাকা এবং ভর্তি ফি ৩,৪০০/- টাকা নির্ধারণ করা হয়েছে। ভর্তির বিশেষ শর্তাবলি: এ ছাড়া আল-হাইয়াতুল উলয়া কর্তৃক অনুমোদিত বোর্ডভুক্ত জামাতের ছাত্ররা বোর্ড পরীক্ষার মার্কশিট দেখিয়ে কোনো ভর্তি পরীক্ষা ছাড়াই পরবর্তী জামাতে ভর্তি হতে পারবেন। তবে কাফিয়া থেকে শরহে বেকায়া জামাতে ভর্তির জন্য বোর্ড পরীক্ষায় গড়ে সর্বনিম্ন ৭০ নম্বর থাকতে হবে। ভর্তিচ্ছু ছাত্রদের ফরমের সাথে অবশ্যই এনআইডি কার্ড বা জন্ম-সনদের ফটোকপি এবং পাঁচকল্লি/কিস্তি টুপি পরিহিত ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে। এ ছাড়া বোর্ড পরীক্ষার সুবিধা নিতে চাইলে মার্কশিট ও প্রবেশপত্রের কপিও জমা দিতে হবে। নতুন শিক্ষাবর্ষে উন্নত তালীম-তারবিয়াত ও আদর্শিক পরিবেশে ইলমে দ্বীন অর্জনে আগ্রহী ছাত্রদের নির্ধারিত সময়ে যোগাযোগ করার জন্য মাদরাসা প্রশাসন থেকে আহ্বান জানানো হয়েছে। এমএম/ |