বেফাকের পর হাইয়াতুল উলয়ায়ও ঢালকানগর মাদরাসার ঈর্ষণীয় ফলাফল
প্রকাশ: ২৪ মার্চ, ২০২৬, ০৩:৫৫ দুপুর
নিউজ ডেস্ক

কওমি মাদরাসা শিক্ষার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় পাসের গড় হার ৮৯.৯৯ শতাংশ। ফলাফলে বরাবরের মতো এবারও চমক দেখিয়েছে রাজধানীর পুরান ঢাকার মাদরাসা বায়তুল উলূম ঢালকানগর। ছাত্রদের মেধা তালিকায় প্রথম স্থানসহ শীর্ষস্থানে দাপট দেখিয়েছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এবারের ফলাফলে ছাত্রদের মধ্যে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে পুরান ঢাকার সূত্রাপুরে অবস্থিত মাদরাসা বায়তুল উলূম ঢালকানগরের শিক্ষার্থী খালেদ হাছান (রোল: ১৭১০৭), প্রাপ্ত নম্বর: ৯৩২। এ ছাড়া যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করেছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী মুহা. আবু রায়হান (রোল: ১৭০৮১), প্রাপ্ত নম্বর: 

দাওরায়ে হাদিসের পাশাপাশি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর অধীনে ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায়ও ঈর্ষণীয় সাফল্য পেয়েছে ঢালকানগর মাদরাসা। গত ১৮ মার্চ প্রকাশিত ফলাফলে প্রতিষ্ঠানটি থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের এক বিশাল অংশ জাতীয় মেধাতালিকায় নিজেদের স্থান করে নিয়েছে।

এক নজরে অভাবনীয় সাফল্যের চিত্র:
ইবতেদাইয়্যাহ: এই মারহালায় মাদরাসা বাইতুল উলুম ঢালকানগরের শিক্ষার্থীরা ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম স্থানসহ জাতীয় সেরা দশে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন। সেরা দশের মধ্যে শুধু এই মাদরাসা থেকেই রয়েছেন ১২ জন শিক্ষার্থী। মোট ৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩১ জনই মেধাতালিকায় স্থান পেয়েছেন।
মুতাওয়াসসিতাহ: এই জামাতে ৩৫ জন পরীক্ষার্থীর সকলেই মেধাতালিকায় স্থান করে নিয়ে শতভাগ মেধাতালিকার বিরল রেকর্ড গড়েছেন। এর মধ্যে সেরা দশে রয়েছেন এই মাদরাসার ৭ জন শিক্ষার্থী।
 সানাবিয়া: ৩৫ জন পরীক্ষার্থীর সকলেই 'মুমতাজ' (স্টার মার্ক) অর্জন করে শতভাগ মুমতায হওয়ার গৌরব অর্জন করেছেন। মেধাতালিকায় স্থান পেয়েছেন ৯ জন।
সানাবিয়া উলয়া: ৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২০ জন মেধাতালিকায় স্থান লাভ করেছেন। যার মধ্যে ৪র্থ, ৭ম ও ৮ম স্থানও এই মাদরাসার দখলে।
ফযীলত: ৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে জাতীয় মেধাতালিকায় স্থান পেয়েছেন ৫ জন শিক্ষার্থী। যার মধ্যে ৪র্থ ও ৯ম স্থান এই মাদরাসা অর্জন করেছে।

মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর থেকে এবারের কেন্দ্রীয় পরীক্ষায় সর্বমোট ১৭৫ জন ছাত্র অংশগ্রহণ করেন। যার মধ্যে অর্ধেকেরও বেশি অর্থাৎ ৯৮ জন জাতীয় মেধাতালিকায় নিজেদের নাম লেখাতে সক্ষম হয়েছেন। এছাড়াও ১৬৭ জন 'মুমতাজ' (স্টার মার্ক) এবং ৮ জন 'জায়্যিদ জিদ্দান' (প্রথম বিভাগ) অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।

প্রতি বছরের মতো এবারও হাইআতুল উলয়া ও বেফাক পরীক্ষায় অভাবনীয় ফলাফল করায় ঢালকানগর মাদরাসা প্রাঙ্গণে বইছে খুশির জোয়ার। মাদরাসার ঐতিহ্যবাহী সফলতার ধারা অব্যাহত থাকায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করেছেন শিক্ষক ও কৃতি শিক্ষার্থীরা।

ঈর্ষণীয় এই ফলাফল বিষয়ে প্রতিষ্ঠানটির মুহতামিম ও ঢালকানগরের পীর সাহেব মুফতি জাফর আহমদ বলেন, সঠিক তালীম-তারবিয়াত, ওস্তাদদের নিবিড় তদারকি এবং ছাত্রদের কঠোর মেহনতের ফলেই প্রতিটি জামাতে এমন ভারসাম্যপূর্ণ ও উজ্জ্বল ফলাফল সম্ভব হয়েছে। 

এ ছাড়া এই সাফল্যে শুকরিয়া আদায় করে তিনি মহান আল্লাহর নিকট শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

 এমএম/