
|
বেফাকে সেরা দিলু রোড মাদরাসায় ভর্তি সম্পর্কে যা জানা গেল
প্রকাশ:
২৪ মার্চ, ২০২৬, ১২:৫৭ দুপুর
নিউজ ডেস্ক |
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় অভাবনীয় সাফল্যের পর কওমি অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে জামিয়া ইসলামিয়া দারুল উলূম দিলু রোড মাদরাসা। মেধা তালিকায় রেকর্ডসংখ্যক ১৯১ জন শিক্ষার্থীর স্থান লাভ এবং সামগ্রিক ফলাফলে সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করে প্রতিষ্ঠানটি এক অনন্য উচ্চতা স্পর্শ করেছে। দেশজুড়ে মেধাবী শিক্ষার্থীদের এই ব্যাপক আগ্রহের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম নিয়ে খোঁজ নিয়েছে আওয়ার ইসলাম। ভর্তি সময়সূচি ও প্রক্রিয়া সাশ্রয়ী বোর্ডিং ও মেধাবীদের জন্য বিশেষ বৃত্তি প্রতিষ্ঠানটির প্রিন্সিপ্যাল মুফতি সালাহ উদ্দিন আওয়ার ইসলামকে এক যুগান্তকারী পদক্ষেপের কথা জানান। তিনি বলেন, এ বছর থেকে কিতাব বিভাগের প্রতি জামাতের প্রথম ৩ জন (১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী) কৃতি শিক্ষার্থীর খাবার ও বেতন সম্পূর্ণ মওকুফ করার পাশাপাশি মাসিক বিশেষ বৃত্তি প্রদান করা হবে। মেধাবীদের প্রতিভা বিকাশে যেন পারিবারিক বা আর্থিক সংকট বাধা হয়ে না দাঁড়ায়, সেটিই আমাদের লক্ষ্য।" দিলু রোড মাদরাসার এমন তরান্বিত সাফলে্যর মূল হেতু কি? জবাবে প্রিন্সিপ্যাল বলেন- আমরা এমন একটি সুসংগঠিত শিক্ষাপদ্ধতি বাস্তবায়ন করছি, যার মাধ্যমে একজন মাঝারি মানের শিক্ষার্থীও ধাপে ধাপে উন্নত যোগ্যতার অধিকারী হয়ে উঠবে—ইনশাআল্লাহ। এরই দৃশ্যমান ফল হলো মেধা তালিকায় স্থান অর্জন করা। গায়রে বেফাক শিক্ষার্থীদের নিয়েও প্রতিষ্ঠানটি সমানভাবে কাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘তাদের জন্য আমরা নানামুখী সৃজনশীল কার্যক্রম ও বিশেষ পাঠ-পরিকল্পনা চালু করেছি, যাতে তারাও পর্যাপ্ত ইলমী সমৃদ্ধি অর্জন করে যুগোপযোগী আলেম হিসেবে গড়ে উঠতে পারে।’ মাদরাসার ভর্তিনীতি সম্পর্কেও রয়েছে এক অনন্য দৃষ্টিভঙ্গি। জানা গেছে, কোনো শিক্ষার্থী যদি আদব-আখলাক, আমল ও চরিত্রে উৎকৃষ্টতার সাক্ষ্য অর্জন করে, তাহলে সে পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল না পেলেও অগ্রাধিকার ভিত্তিতে ভর্তির সুযোগ পায়। কারণ, প্রতিষ্ঠান কর্তৃপক্ষ মনে করে, তাদের এই অভূতপূর্ব অগ্রযাত্রা ও সাফল্য কেবলমাত্র আল্লাহ তাআলার বিশেষ রহমত ও অনুগ্রহেরই প্রতিফলন। মুফতি সালাহ উদ্দিনের মতে, প্রতিষ্ঠানের এই বিস্ময়কর সাফল্যের পেছনে কোনো বাহ্যিক কারণ নেই, বরং এটি মহান আল্লাহর বিশেষ রহমত ও অনুগ্রহ। রাজধানীর কেন্দ্রস্থলে হওয়ায় এখানে যাতায়াত অত্যন্ত সহজ: এমএম/ |