
|
ইরানের পক্ষে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান লিবিয়ার গ্র্যান্ড মুফতির
প্রকাশ:
২৪ মার্চ, ২০২৬, ০৯:১৮ সকাল
নিউজ ডেস্ক |
চলমান সামরিক উত্তেজনার মধ্যে মুসলিম দেশগুলোকে ইরানের পাশে দাঁড়াতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন লিবিয়ার গ্র্যান্ড মুফতি শেখ সাদিক আল-ঘারিয়ানি। স্থানীয় গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে ইরানের প্রতি সমর্থন জানানোর আহ্বান জানান। একইসঙ্গে আরব অঞ্চলে বিদেশি সামরিক উপস্থিতিকে অস্থিতিশীলতার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন। বিশ্বশক্তিগুলোর কর্মকাণ্ডের জবাব একসময় তাদেরই দিতে হবে মন্তব্য করে তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে। তার ভাষায়, ইসলামের মূলনীতি অনুসরণ এবং পারস্পরিক সংহতির মাধ্যমেই মুসলিম বিশ্ব তাদের শক্তি ও মর্যাদা পুনরুদ্ধার করতে পারে। এমএম/ |