
|
দাওরায়ে হাদিস পরীক্ষার ফলাফল প্রকাশ কাল
প্রকাশ:
২৩ মার্চ, ২০২৬, ০২:১৮ দুপুর
নিউজ ডেস্ক |
আগামীকাল ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি, ২৪ মার্চ ২০২৬ ঈসাব্দ মঙ্গলবার দুপুর ২টার পর ১৪৪৭ হিজরি/২০২৬ ঈসাব্দের দাওরায়ে হাদিস (তাকমীল) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান সোমবার (২৩ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত স্থায়ী কমিটির সভায় আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ এর মুহতারাম চেয়ারম্যান মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান ফলাফল ঘোষণা করবেন। সভায় পরীক্ষা মনিটরিং সেলের সদস্যবৃন্দ, পরীক্ষা উপকমিটির সদস্যবৃন্দ এবং নিরীক্ষকবৃন্দ উপস্থিত থাকবেন। https://hems.alhaiatululya.org সকল মাদরাসার অ্যাডমিন HEMS সফটওয়্যারের নিজ নিজ আইডিতে প্রবেশ করে স্ব স্ব মাদরাসার ফলাফল প্রিন্ট করতে পারবেন। বোর্ড অ্যাডমিনগণও নিজ নিজ আইডিতে প্রবেশ করে স্ব স্ব অধিভুক্ত সকল মাদরাসার ফলাফল দেখতে ও প্রিন্ট করতে পারবেন। এমএম/ |