
|
রেলমন্ত্রীকে ফোন দিয়ে অঝোরে কাঁদলেন এমপি মনিরুল হক চৌধুরী
প্রকাশ:
২২ মার্চ, ২০২৬, ০৬:১৫ বিকাল
নিউজ ডেস্ক |
কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ট্রেন দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় রেলমন্ত্রী শেখ রবিউল আলমকে ফোন করে অঝোরে কেঁদেছেন কুমিল্লা-৬ (সদর-সদর দক্ষিণ) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। রোববার (২২ মার্চ) সকাল ১০টার দিকে সিঙ্গাপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে রেলমন্ত্রীকে ফোন করেন মনিরুল হক। এ সময় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে অঝোরে কাঁদতে দেখা গেছে। কাঁদতে কাঁদতে মন্ত্রীকে তিনি বলেন, ‘এটা নতুন ঘটনা না, গত ১শ’ বছর এ ঘটনা ঘটছে, কেউ বিচার করে না। আমি চেষ্টা করেছি সাধ্যমতো। তত্ত্বাবধায়ক সরকারের কাছে সব কাগজপত্র আছে রেল সচিবের কাছে। পদুয়ার বাজার ব্যারিকেডে ম্যাডাম (বেগম খালেদা জিয়া) টাকা দিয়েছিল, লুট করে খেয়ে ফেলেছে আওয়ামী লীগ সরকারের সময়। এই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জন্য ৭৫০ কোটি টাকা দিয়েছিল সাইফুর রহমান। এই কাজটি কমপ্লিট করতে পারি নাই।’ এ সময় অপর প্রান্ত থেকে মন্ত্রী শেখ রবিউলকে বলতে শোনা যায়, ‘আপনি সেদিনও বলেছেন, সেদিনও বলেছেন।’ এ সময় মন্ত্রী শেখ রবিউলকে বলতে শোনা যায়, ‘আমি যাচ্ছি রওনা দিয়েছি। আমি যা করার করব। এমএম/ |