
|
রেলপথে দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিন: জমিয়ত
প্রকাশ:
২২ মার্চ, ২০২৬, ০২:১১ দুপুর
নিউজ ডেস্ক |
কুমিল্লার পদুয়ার বাজারে সংঘটিত মর্মান্তিক ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম। রোববার (২২ মার্চ) এক শোক বার্তায় জমিয়তের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, এই হৃদয়বিদারক দুর্ঘটনায় নিরীহ মানুষের প্রাণহানি জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। শোক বার্তায় তারা বলেন, এ ধরনের দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও সতর্ক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। সড়ক ও রেলপথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে যথাযথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। তারা নিহতদের জান্নাতুল ফেরদৌস কামনা করেন এবং তাদের পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক চান। এমএম/ |