
|
বেফাকে মুতাওয়াসসিতায় ১ম স্থানে ফাতিমাতুযযাহরা রা. মহিলা মাদরাসার শিক্ষার্থী
প্রকাশ:
২২ মার্চ, ২০২৬, ০১:৩৩ দুপুর
নিউজ ডেস্ক |
বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। এতে মুতাওয়াসসিতা জামাতে বালিকা শাখায় মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে রাজধানীর রামপুরার ফাতিমাতুযযাহরা রা. মহিলা মাদরাসা ঢাকার ছাত্রী হাফসা হাসনাত। তার মোট প্রাপ্ত নম্বর ৬৮৯। বুধবার (১৮ মার্চ) বেফাক মিলনায়তনে দুপুর ১১টায় বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক বোর্ডের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। এবারের ফলাফলে দেখা যায়, রামপুরার ফাতিমাতুযযাহরা রা. মহিলা ঢাকা মাদরাসার ফজিলতে (মেশকাত) ৩ জন, সানাবিয়া উলিয়ায় (শরহে বেকায়া) ২য় স্থানসহ ১২ জন, মুতাওয়াসসিতায় (নাহবেমীর) প্রথম স্থানসহ ২৭ জন, ইবতিদাইয়ায় (তাইসির)-এ ১৩ জন শিক্ষার্থী এ গৌরবের স্বাক্ষর রেখেছে। এছাড়াও মাদরাসাটি প্রতিষ্ঠার প্রথম বছর থেকেই দাওরায়ে হাদিসের কেন্দ্রীয় পরীক্ষা আল হাইয়াতুল উলয়ায় ২য়, ৩য় স্থানসহ অসংখ্য মেধা তালিকা অর্জন করে আসছে। দুই বছর আগে হাইয়াতুল উলয়ায় সবচেয়ে বেশি (৫টি) মেধাস্থান লাভ করে দেশের অন্যতম সেরা এ প্রতিষ্ঠানটি। পাশাপাশি একই সময় বেফাক ও হাইয়ায় সর্বমোট ৬১টি মেধাতালিকা অর্জন করেছে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, গড় পাসের হার ৮০:৯৫%। মুমতায (স্টার মার্ক) ৫৩,৫০০ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৫৫,৭৪৭ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৬৫,৬৭৩ জন। মাকবুল (৩য় বিভাগ) ১,১১,৬৭১ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ২,৮৬,৫৯১ জন। পরীক্ষার ফলাফলের যাবতীয় তথ্য বেফাকের নিজস্ব ওয়েবসাইট (www.wifaqresult.com)-এ পাওয়া যাবে। উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি ২০২৬ ঈসাব্দ হতে ২৪ জানুয়ারি ২০২৬ ঈসাব্দ পর্যন্ত সারা দেশের ৫৯৮টি দরসিয়াত ছাত্র ও ১৩৩৮টি দরসিয়াত ছাত্রী কেন্দ্রে, ৩৯৯টি হিফয ছাত্র ও ৫০টি হিফয ছাত্রী কেন্দ্রে এবং ২২টি ইলমুত তাজবীদ ওয়াল কিরাআত (ছাত্র-ছাত্রী) কেন্দ্রে মোট ৭টি স্তরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী ৩,৫৪,০৩৬ জন। এতে দরসিয়াত ছাত্র অংশগ্রহণকারী পরীক্ষার্থী ১,০৩,৫৮৪ জন, ছাত্রী অংশগ্রহণকারী পরীক্ষার্থী ২,০৯,২৪২ জন, তাহফিজুল কুরআন ছাত্র অংশগ্রহণকারী পরীক্ষার্থী ৩৭,৬৮৫ জন, ছাত্রী অংশগ্রহণকারী পরীক্ষার্থী ২,৪৭৪ জন ও ইলমুত তাজবীদ ওয়াল কিরাআত অংশগ্রহণকারী পরীক্ষার্থী ১,০৫১ জন। এমএম/ |