
|
বেফাকে সানাবিয়ায় মেধাতালিকায় মাদরাসা বাইতুল উলুম ঢালকানগরের ৯ শিক্ষার্থী
প্রকাশ:
২০ মার্চ, ২০২৬, ০৮:১৭ রাত
নিউজ ডেস্ক |
কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় সানাবিয়া মারহালায় এক অনন্য ও ঈর্ষণীয় রেকর্ড সৃষ্টি করেছে রাজধানীর প্রখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর। প্রকাশিত ফলাফলে দেখা যায়, এই জামাতের সকল পরীক্ষার্থী সর্বোচ্চ গ্রেড পাওয়ার পাশাপাশি জাতীয় মেধাতালিকায়ও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, সানাবিয়া মারহালায় মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর থেকে অংশগ্রহণকারী শতভাগ শিক্ষার্থী 'মুমতায' (স্টার মার্ক) অর্জন করে উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করেছেন। বিশেষ উল্লেখযোগ্য যে, এই জামাত থেকে ৯ জন কৃতি শিক্ষার্থী মেধাতালিকায় স্থান লাভ করেছেন। মাদরাসার এই অসামান্য সাফল্যে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মাঝে আনন্দের জোয়ার বইছে। প্রতিষ্ঠানটির মুহতামিম ও ঢালকানগরের পীর সাহেব মুফতি জাফর আহমদ অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, ছাত্রদের সুবিন্যস্ত তালীম-তারবিয়াতের পাশাপাশি হাতের লেখা সুন্দর করা এবং নিবিড় তদারকির কারণে প্রতি বছরই ঢালকানগর মাদরাসা এমন ঈর্ষণীয় ফলাফল উপহার দিয়ে আসছে। তিনি এই সাফল্যের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন এবং ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এমএম/ |