
|
বেফাকে মুতাওয়াসসিতায় সেরা দশে মাদরাসা বাইতুল উলুম ঢালকানগরের ৭ শিক্ষার্থী
প্রকাশ:
২০ মার্চ, ২০২৬, ০৫:২৬ বিকাল
নিউজ ডেস্ক |
কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় মুতাওয়াসসিতা মারহালায় ঈর্ষণীয় ফলাফল করেছে রাজধানীর প্রখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর। প্রকাশিত ফলাফলে দেখা যায়, এই জামাতের সকল পরীক্ষার্থী মেধাতালিকায় স্থান পাওয়ার পাশাপাশি শীর্ষ দশের অধিকাংশ স্থানই দখল করে নিয়েছে। প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, মুতাওয়াসসিতা মারহালায় মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর থেকে অংশগ্রহণকারী শতভাগ শিক্ষার্থী জাতীয় মেধাতালিকায় স্থান লাভ করার এক বিরল গৌরব অর্জন করেছে। বিশেষ উল্লেখযোগ্য যে, জাতীয় মেধাতালিকার সেরা দশের মধ্যেই এই মাদরাসার ৭ জন কৃতি শিক্ষার্থী জায়গা করে নিয়েছেন। মাদরাসার এই অসামান্য সাফল্যে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মাঝে আনন্দের জোয়ার বইছে। এমএম/ |