
|
বেফাকে ইবতেদাইয়্যায় সেরা দশে ঢালকানগর মাদরাসার ১২ শিক্ষার্থী
প্রকাশ:
২০ মার্চ, ২০২৬, ০৪:৪৮ দুপুর
নিউজ ডেস্ক |
কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় ইবতেদাইয়্যাহ মারহালায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে রাজধানীর প্রখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর। প্রকাশিত ফলাফলে দেখা যায়, মেধাতালিকার শীর্ষ পাঁচটি স্থানসহ সেরা দশের অধিকাংশ স্থানই এই মাদরাসার ছাত্রদের দখলে। মাদরাসার এই অসামান্য সাফল্যে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মাঝে আনন্দের জোয়ার বইছে। প্রতিষ্ঠানটির মুহতামিম ও ঢালকানগরের পীর সাহেব মুফতি জাফর আহমদ অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, ছোটবেলা থেকেই ছাত্রদের তালীম-তারবিয়াতের পাশাপাশি হাতের লেখা সুন্দর করা এবং সুবিন্যস্ত প্রস্তুতির ওপর জোর দেওয়ায় প্রতি বছরই ঢালকানগর মাদরাসা এমন ঈর্ষণীয় ফলাফল উপহার দিয়ে আসছে। তিনি এই সাফল্যের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন এবং ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এমএম/ |