জমিয়ত নেতারা কে কোথায় ঈদ উদযাপন করবেন
প্রকাশ: ২০ মার্চ, ২০২৬, ০৩:৩৭ দুপুর
নিউজ ডেস্ক

দুয়ারে হাজির পবিত্র ঈদুল ফিতর। আগামীকাল শনিবার (২১ মার্চ) দেশে পালিত হবে মুসলিমদের বৃহৎ এই ধর্মীয় উৎসব। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কে কোথায় ঈদ উদযাপন করছেন সেটা নিয়ে জনসাধারণের কৌতূহল থাকে। সেই ধারাবাহিকতায় এবার জানানো হলো জমিয়তে উলামায়ে ইসলামের নেতারা কে কোথায় ঈদ উদযাপন করবেন। 

দলের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ভারতের দারুল উলুম দেওবন্দ মাদরাসার প্রধান ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। তিনি জমিয়তে উলামায়ে হিন্দ ভারতের সভাপতি ও দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররেসিন, আমিরুল হিন্দ মাওলানা সাইয়েদ আরশাদ মাদানীর সাথে দেওবন্দের ছাত্তা মসজিদে এতেকাফ পালন করছেন। 

সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী নিজ এলাকা হবিগঞ্জের বানিয়াচংয়ে ঈদের নামাজ আদায় করবেন। অন্যতম সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব নিজ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান সাভার হাবিবনগর ঈদগাহ ময়দানে ইমামতি করার কথা রয়েছে।

মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী নিজ এলাকা নীলফামারী জেলার ডোমার এলাকায় ঈদের নামাজের ইমামতি করবেন।

সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদদীন যাকারিয়া রাজধানীর মিরপুর গোলারটেক ঈদগাহে নামাজ আদায় করবেন। যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী রাজধানীর বারিধারা মাদ্রাসার মসজিদে ঈদের নামাজের ইমামতি করবেন।
সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী ধানমন্ডি কেন্দ্রীয় মসজিদে ঈদের ইমামতি করবেন। 

প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের হরষপুর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন। 

কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ নিজ নিজ এলাকায় স্থানীয় মুসল্লিদের সাথে ঈদের জামাতে শরিক হবেন এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করবেন।

নেতৃবৃন্দ পবিত্র ঈদের এই আনন্দঘন মুহূর্তে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করেন।

 এমএম/