
|
১০ম কেন্দ্রীয় পরীক্ষায় আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুমের অভাবনীয় সাফল্য
প্রকাশ:
২০ মার্চ, ২০২৬, ০৯:০৪ সকাল
নিউজ ডেস্ক |
জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ-এর ১০ম কেন্দ্রীয় পরীক্ষায় আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম ঢাকা-এর শিক্ষার্থীরা অভাবনীয় সাফল্য অর্জন করেছেন। ১২১ জন পরীক্ষার্থীর মাঝে সম্মিলিত মেধা তালিকায় স্থান লাভ করেছেন ২৩ জন। এছাড়াও মোট পরীক্ষার্থীর মাঝে ৪৮ জন 'মুমতায' (A+) বিভাগে উত্তীর্ণ হয়েছে। গড় পাসের হার ৯৩.০৪%। মুতাওয়াসসিতাহ, ইবতেদায়িয়্যাহ, হিফজ এবং নাজেরা বিভাগে পাসের হার শতভাগ (১০০%)। সম্মিলিত মেধা তালিকায় স্থান অর্জনকারীরা হলেন: হিফজ ও নাজেরা: মাহমুদ আব্দুল্লাহ তাকী (হিফজুল কুরআন ৩০পারা - ৬ষ্ঠ স্থান) জাবের আব্দুল্লাহ (হিফজুল কুরআন ১০-২০ পারা - ১০ম স্থান) আব্দুল্লাহ আবিদ (হিফজুল কুরআন ১০-২০ পারা - ১৫ম স্থান) মাহমুদুল হাসান (নাজেরা - ৭ম স্থান) আফফান (নাজেরা - ১০ম স্থান) এই গৌরবময় অর্জনের জন্য মাদরাসা কর্তৃপক্ষ মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং সকল ছাত্র, শিক্ষক এবং অভিভাবকদের আন্তরিক মোবারকবাদ জানান। এমএম/ |