
|
বেফাকের মেধা তালিকায় মাদরাসা বাইতুল উলূম ঢালকানগরের ৯৮ শিক্ষার্থী
প্রকাশ:
১৯ মার্চ, ২০২৬, ০৮:৩০ রাত
নিউজ ডেস্ক |
কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় এক অভূতপূর্ব ও ঐতিহাসিক রেকর্ড সৃষ্টি করেছে রাজধানীর প্রখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর। বুধবার (১৮ মার্চ) প্রকাশিত ফলাফলে প্রতিষ্ঠানটি থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের এক বিশাল অংশ জাতীয় মেধাতালিকায় নিজেদের স্থান করে নিয়েছে। এবারের ফলাফলে বিশেষ উল্লেখ্য যে, মাদরাসা বাইতুল উলুম ঢালকানগরের শিক্ষার্থীরা প্রায় প্রতিটি জামাতে শীর্ষস্থানে নিজেদের নাম লিখিয়েছেন। এক নজরে অভাবনীয় সাফল্যের চিত্র: মুতাওয়াসসিতাহ: এই জামাতে ৩৫ জন পরীক্ষার্থীর সকলেই মেধাতালিকায় স্থান করে নিয়ে শতভাগ মেধাতালিকার বিরল রেকর্ড গড়েছেন। এর মধ্যে সেরা দশে রয়েছেন এই মাদরাসার ৭ জন শিক্ষার্থী। সানাবিয়া উলয়া: ৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২০ জন মেধাতালিকায় স্থান লাভ করেছেন। যার মধ্যে ৪র্থ, ৭ম ও ৮ম স্থানও এই মাদরাসার দখলে। ফযীলত: ৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে জাতীয় মেধাতালিকায় স্থান পেয়েছেন ৫ জন শিক্ষার্থী। যার মধ্যে ৪র্থ ও ৯ম স্থান এই মাদরাসা অর্জন করেছে। মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর থেকে এবারের কেন্দ্রীয় পরীক্ষায় সর্বমোট ১৭৫ জন ছাত্র অংশগ্রহণ করেন। যার মধ্যে অর্ধেকেরও বেশি অর্থাৎ ৯৮ জন জাতীয় মেধাতালিকায় নিজেদের নাম লেখাতে সক্ষম হয়েছেন। এছাড়াও ১৬৭ জন 'মুমতাজ' (স্টার মার্ক) এবং ৮ জন 'জায়্যিদ জিদ্দান' (প্রথম বিভাগ) অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ঈর্ষণীয় এই ফলাফল বিষয়ে প্রতিষ্ঠানটির মুহতামিম ও ঢালকানগরের পীর সাহেব মুফতি জাফর আহমদ বলেন, সঠিক তালীম-তারবিয়াত, ওস্তাদদের নিবিড় তদারকি এবং ছাত্রদের কঠোর মেহনতের ফলেই প্রতিটি জামাতে এমন ভারসাম্যপূর্ণ ও উজ্জ্বল ফলাফল সম্ভব হয়েছে। এ ছাড়া এই সাফল্যে শুকরিয়া আদায় করে তিনি মহান আল্লাহর নিকট শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। এমএম/ |