
|
চাঁদপুরে আগেভাগে ঈদ পালন, জামাতে মুসল্লির সংখ্যা ৭ জন!
প্রকাশ:
১৯ মার্চ, ২০২৬, ০৩:৫৯ দুপুর
নিউজ ডেস্ক |
চাঁদপুরের বিভিন্ন গ্রামের মানুষ সৌদি আরবের সঙ্গে মিলে ঈদ ও রোজা করে আসছে অনেক দিন ধরে। তবে এবার একটি গ্রামের মুসল্লিরা সৌদি আরবকেও মানছেন না। তারা সৌদি আরবের আগের দিন ঈদ পালন করছেন। জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা এলাকায় বৃহস্পতিবার (১৯ মার্চ পালিত হচ্ছে ঈদুল ফিতর। এদিন সকালে মাওলানা আবু বকরের ইমামতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আর সেই জামাতে অংশ নেন মাত্র সাতজন মুসল্লি। এদিকে শুক্রবার হাজীগঞ্জ উপজেলার সাদ্রার দরবার শরীফের পীর মাওলানা ইসহাকের অনুসারীরা সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। চাঁদপুর জেলার ৪০ গ্রামের মধ্যে হাজীগঞ্জ উপজেলার ৭-৮ টি গ্রামের মুসল্লিরা ঈদ করবেন সৌদির সাথে মিল রেখে। এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন জানান, ৭ জন নিয়ে ঈদের জামায়াত হয়েছে বিষয়টি জেনেছি। তবে সেখানে শান্তিপূর্ণ পরিবেশ ছিল। এমএম/ |