
|
ময়মনসিংহ বিভাগে বেফাকের ফলাফলে সেরা নেত্রকোণার সুতারপুর মাদরাসা
প্রকাশ:
১৯ মার্চ, ২০২৬, ০৩:০০ দুপুর
নিউজ ডেস্ক |
নেত্রকোনা জেলাধীন সুতারপুর মাদরাসা অন্যান্য বছরের মতো বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল করেছে। তবে এবছর একটু ব্যতিক্রম। সেটা হলো ময়মনসিংহ বিভাগে প্রথম স্থানে রয়েছে এই মাদরসাটি। মারহালা তাহফিজুল কুরআনে মোট পরীক্ষার্থী ১৮ জন থেকে মেধা তালিকায় একজন পরীক্ষার্থী ১ম স্থান অধিকার করেছে। মারহালা মুতাওয়াসসিতায় মোট পরীক্ষার্থী ৯৮ জন থেকে ২৭ জন পরীক্ষার্থী মেধা তালিকায় স্থান পেয়েছে। মেধাবী পরীক্ষার্থীদের উত্তরপত্র নজরে সানি করা হলে মেধা তালিকা আরও কিছু বাড়তে পারে বলে সম্ভাবনার কথা জানিয়েছেন মাদরাসা সংশ্লিষ্টরা। এমএম/ |