মাদরাসা বাইতুল উলূম ঢালকানগরের তাক লাগানো ফলাফল
প্রকাশ: ১৯ মার্চ, ২০২৬, ১১:১০ দুপুর
নিউজ ডেস্ক

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায় রাজধানীর ঢালকানগরে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি ইদারা মাদরাসা বাইতুল উলূম শুরুলগ্ন থেকেই ঈর্ষণীয় সফলতা অর্জন করে আসছে। এরই ধারাবাহিকতায় ১৪৪৬-৪৭ হিজরি মোতাবেক ২০২৫-২৬ ঈসায়ী শিক্ষাবর্ষে ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায়ও মাদরাসাটি তাক লাগানো ফলাফল করেছে। কিতাব বিভাগে এবার সর্বমোট ১৭৫ জন ছাত্রের মধ্যে মেধা তালিকায় স্থান পেয়েছে ৯৮ জন। মুমতায (স্টারমার্ক) লাভ করেছে ১৬৭ জন এবং জায়্যিদ জিদ্দান (১ম বিভাগ) থেকে উত্তীর্ণ হয়েছে ৭ জন।

সাফল্যের এই ধারাবাহিকতায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করে মাদরাসা বাইতুল উলূম-এর পরিচালক মুফতি জাফর আহমদ আওয়ার ইসলামকে বলেন, ‘এটি আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি ও শুকরিয়া যে, তিনি আমাদের শিক্ষার্থীদের মেহনতকে কবুল করেছেন। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়।’

তিনি আরও বলেন, ‘ছেলেদের পাশাপাশি আমাদের মেয়েদের মাদরাসাতেও অনেক শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পেয়েছে, আলহামদুলিল্লাহ। এই সাফল্যের পেছনে আকাবিরদের তাওয়াজ্জুহ ও উস্তাদ-শিক্ষার্থীদের নিরলস মেহনত কাজ করেছে। এগুলো সব আল্লাহ তাআলার বিশেষ দান।’

বিস্তারিত ফলাফল (ছাত্র শাখা)
১. ফযীলত :
পরীক্ষার্থী: ৩৭ জন।
মেধা তালিকা: ৪র্থ, ৯ ম, ১১তম, ২৩তম ও ২৭তম স্থানসহ মোট ৫ জন।
মুমতায: ৩১ জন।
জায়্যিদ জিদ্দান: ৬ জন।
২. সানাবিয়া উলইয়া :
পরীক্ষার্থী: ৩৫ জন।
মেধা তালিকা: ৪র্থ, ৭ম, ৮ম, ১৩তম, ১৪তম, ১৬তম (২ জন), ১৭তম (২ জন), ২০তম, ২১তম, ২৯তম, ৩০তম (২ জন), ৩৩তম (২ জন), ৩৮তম, ৪২তম (২ জন), ও ৪৩তম স্থানসহ মোট ২০ জন।
মুমতায: ৩৫ জন (শতভাগ)।
৩. সানাবিয়া :
পরীক্ষার্থী: ৩৫ জন।
মেধা তালিকা: ৭ম, ১৩তম, ১৬তম (৩ জন), ২৩তম ও ২৭তম (৩ জন) স্থানসহ মোট ৯ জন।
মুমতায: ৩৫ জন (শতভাগ)।
৪. মুতাওয়াসসিতাহ :
পরীক্ষার্থী: ৩৫ জন।
মেধা তালিকা: ৯ম (৪ জন), ১০তম (৩ জন), ১১তম (২ জন), ১২তম, ১৪তম (২ জন), ১৫তম (২ জন), ১৬তম, ১৭তম, ১৮তম, ১৯তম, ২০তম, ২১তম, ২৩তম, ২৪তম (২ জন), ৩১তম, ৩৩তম, ৩৭তম (২ জন), ৪৪তম, ৪৫তম, ৪৬তম, ৫০তম ও ৫১তম সহ মোট ৩৩ জন।
মুমতায: ৩৫ জন (শতভাগ)।
৫. ইবতিদাইয়্যাহ :
পরীক্ষার্থী: ৩৩ জন।
মেধা তালিকা: ১ম, ২য়, ৩য় (২ জন), ৪র্থ (২ জন), ৫ম (৩ জন), ৭ম (৩ জন), ৯ম, ১১তম, ১৪তম, ১৫তম, ১৬তম (২ জন), ২০তম, ২৩তম, ৩১তম, ৩৬তম (২ জন), ৩৭তম, ৩৯তম, ৪০তম, ৪৪তম, ৪৫তম, ৭২তম (২ জন) ও ৭৪তম স্থানসহ মোট ৩১ জন।
মুমতায: ৩১ জন।
জায়্যিদ জিদ্দান: ১ জন, জায়্যিদ: ১ জন।
৬. হিফযুল কুরআন :
পরীক্ষার্থী: ৩১ জন।
মেধা তালিকা: ১ম স্থান ২ জন।
বালিকা শাখার ফলাফল (আয়েশা সিদ্দিকা রা. মাদরাসা)
মাদরাসা বাইতুল উলূম ঢালকানগরের বালিকা শাখাও বিগত বছরের ন্যায় ধারাবাহিকতা বজায় রেখেছে।
মোট পরীক্ষার্থী: ১৫৭ জন।
মেধা তালিকা: ৫৫ জন।
মুমতায: ৫৮ জন, জা:জি: ৬১ জন, জায়্যিদ: ২৬ জন, মাকবুল: ৫ জন, রাসিব: ৩ জন।

বিস্তারিত ফলাফল (বালিকা শাখা):

  • ফযীলত: পরীক্ষার্থী ৩৪ জন। মেধা তালিকা ১ জন (২৮তম), মুমতায ৪ জন, জা:জি ১৭ জন।
  • সানাবিয়া উলইয়া: পরীক্ষার্থী ৪২ জন। মেধা তালিকা ৯ জন, মুমতায ৯ জন, জা:জি ২১ জন।
  • মুতাওয়াসসিতাহ: পরীক্ষার্থী ৪১ জন। মেধা তালিকা ২৪ জন, মুমতায ২৪ জন, জা:জি ১১ জন।
  • ইবতিদাইয়্যাহ: পরীক্ষার্থী ৪০ জন। মেধা তালিকা ২১ জন, মুমতায ২১ জন, জা:জি ১২ জন।
  • হিফযুল কুরআন: পরীক্ষার্থী ২০ জন। মেধা তালিকা ২ জন (১ম ও ৩য়), মুমতায ১০ জন, জা:জি ৫ জন।

মাদরাসা বাইতুল উলূম ঢালকানগর-এর শিক্ষা সচিব মাওলানা হাবিবুল্লাহ্ মিসবাহ আওয়ার ইসলামকে বলেন, ‘রাব্বুল আলামিনের বিশেষ মেহেরবানী এবং আমাদের মুহতামিম মুফতী জাফর আহমদ (দা.বা.)-এর দিকনির্দেশনা ও দোয়ার বদৌলতেই আল্লাহ এটি সহজ করে দিয়েছেন। এছাড়া আমাদের উস্তাদদের নিরলস তদারকি এবং তালিবে ইলমদের কঠোর পরিশ্রম সাফল্যের পথ সুগম করেছে।’

তিনি আরও যোগ করেন, ‘গত কয়েক বছর ধরে বেফাক কিতাবমুখী প্রশ্নের দিকে ধাবিত হচ্ছে। যেহেতু আমাদের মাদরাসায় পূর্ণ কিতাব পড়ানো হয় এবং শিক্ষার্থীদের ইস্তেদাদ ও কিতাবমুখী মেহনতের প্রতি তাকিদ দেওয়া হয়, তাই এই ভালো ফলাফল সম্ভব হয়েছে বলে আমি মনে করি।’

এমএম/