আধুনিক শিক্ষিতদের জন্য মারকাযুল ফাতাওয়া ঢাকায় ‘ডিপ্লোমা ইন শরিয়া’ কোর্সে ভর্তি শুরু
প্রকাশ: ১৬ মার্চ, ২০২৬, ০৫:৫১ বিকাল
নিউজ ডেস্ক

আধুনিক শিক্ষিত ও কর্মব্যস্ত দীনপিপাসুদের জন্য বিশেষ সুযোগ নিয়ে এলো ঢাকার পল্লবীতে (মিরপুর-১২) অবস্থিত প্রখ্যাত দীনি শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুল ফাতাওয়া আল ইসলামিয়া ঢাকা। ইংরেজি শিক্ষিত এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কথা মাথায় রেখে প্রতিষ্ঠানটি চার বছর মেয়াদী বিশেষায়িত 'ডিপ্লোমা ইন শরিয়া স্টাডিজ' (Diploma in Sharia Studies) কোর্সের নতুন ব্যাচে ভর্তি কার্যক্রম শুরু করেছে।

কোর্সের উদ্দেশ্য: পেশাগত ও পারিবারিক জীবনের পাশাপাশি কুরআন-হাদিস ও শরিয়াহর মৌলিক জ্ঞান সহজভাবে অর্জন করা এবং দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের সঠিক দিকনির্দেশনা প্রয়োগ করতে পারার মতো যোগ্য করে তোলা।

চার বছর মেয়াদী এই কোর্সে যা যা থাকছে: 
১. ভাষা শিক্ষা: আরবিতে কথোপকথন এবং নির্বাচিত আরবি কিতাব পড়ার যোগ্যতা অর্জন। 
২. ইসলামি জ্ঞান: ইসলামের মৌলিক আকাইদ, ফরযে আইন ইলম ও প্রয়োজনীয় মাসআলা শিক্ষা। 
৩. কুরআন অধ্যয়ন: নির্বাচিত আয়াতসমূহের তরজমা ও সংক্ষিপ্ত তাফসির। 
৪. হাদিস অধ্যয়ন: নির্বাচিত হাদিসের অনুবাদ ও ব্যাখ্যা। 
৫. কিতাব অধ্যয়ন: আরবি ও উর্দু ভাষায় রচিত বিভিন্ন দীনি কিতাব পড়ার সক্ষমতা অর্জন।
কোর্সের অনন্য বৈশিষ্ট্যসমূহ:
দেশবরেণ্য বিজ্ঞ আলেম ও মুফতিগণের সরাসরি তত্ত্বাবধানে প্রজেক্টরসহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে এখানে পাঠদান করা হয়। পেশাজীবীদের কথা মাথায় রেখে সাজানো হয়েছে সংক্ষিপ্ত ও সময়োপযোগী সিলেবাস। এছাড়া পাক্ষিক, মিডটার্ম ও সেমিস্টার ফাইনাল পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত মূল্যায়ন করা হয়।

ভর্তির শর্ত ও সময়সূচি:
যোগ্যতা: অংশগ্রহণকারীকে বিশুদ্ধভাবে কুরআন তেলাওয়াত (রিডিং) জানতে হবে।
ক্লাসের সময়: সপ্তাহে ৩ দিন (রাত ৮:০০ থেকে ৯:৪৫ পর্যন্ত)।
মেয়াদ: ৪ বছরে মোট ৮টি সেমিস্টার।
উপস্থিতি: পরীক্ষায় পাসের জন্য ন্যূনতম ৮০% উপস্থিতি বাধ্যতামূলক।
ভর্তির শেষ তারিখ: ৩১ মার্চ ২০২৬।

যোগাযোগ:
মাওলানা মীযানুর রহমান (বিভাগীয় যিম্মাদার)। মোবা: ০১৯৬৯-৯১৩৭৪১

তত্ত্বাবধানে: মাওলানা মুফতী মুহাম্মাদ ইয়াহইয়া (দা.বা.), রঈস পরিচালক, জামেআ আবদুল্লাহ ইবনে মাসউদ রা.; প্রধান মুফতী, মারকাযুল ফাতাওয়া আল ইসলামিয়া ঢাকা

 এমএম/