
|
‘নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকাও বেশি নেওয়ার সুযোগ নেই’
প্রকাশ:
১৬ মার্চ, ২০২৬, ১২:৫৪ দুপুর
নিউজ ডেস্ক |
ঈদ যাত্রায় নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকা বেশি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। কেউ বেশি ভাড়া নিলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম। সোমবার (১৬ মার্চ) মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। তবে, আগে নেওয়া ভাড়ার চেয়ে বেশি ভাড়া হতে পারে। কিন্তু সেটা নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া হবে না। আগে হয়তো ৪০০ টাকা ভাড়া ছিলো, এখন তা ৫০০ টাকা নিচ্ছে। তবে, এটা নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়া হচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘পৃথিবীর কোনো শহরে এমন নজির নেই যে, বড় ছুটিতে এতো লোক শহর ছেড়ে চলে যায়। একসাথে এতো লোকের চাপ সামলানো আসলে কঠিন। এরপরও আমরা সবাইকে সাথে নিয়ে শৃঙ্খলা রাখার চেষ্টা করছি। আশা করছি, সকল আইনশৃঙ্খলা বাহিনী ও মিডিয়ার ভাইয়েরা আমাদের সহযোগিতা করবে।’ আইএইচ/ |